প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৭:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ৬:০৭ পি.এম
দাগনভূঞায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ! চাচা শুশুর গ্রেফতার

আবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞায় গলায় ধামা ধরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে চাচা শুশুরের বিরুদ্ধে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী গতকাল বখাটে চাচা শুশুর নিজাম উদ্দিন (৪৩) এর বিরুদ্ধে দাগনভূঞা থানায় মামলা দায়ের করেন। লম্পট নিজাম উদ্দিন উপজেলার মাতুভূঞা ইউনিয়নের আশ্রাফপুর চনু পাটোয়ারী বাড়ীর মৃত মহরম আলীর ছেলে। ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, গত ১৬ জুন রাতের
খাওয়া শেষ আমার এক ছেলে ও এক মেয়েকে নিতে রাতে ঘুমাতে যায়। হঠাৎ আমার চাচা শুশুর আমাকে ডাকে দরজা খুলে দিতে জরুরী কথা বলবে। আমি তা সরল মনে বিশ্বাস করে দরজা খুললে আমার গলায় ধামা ধরে আমাকে বিছানায় নিয়ে ধর্ষণ চেষ্টা করে। আমার চিৎকার শুনে আমার ছেলে মেয়ে জেগে উঠে কান্নাকাটি শুরু করলে বখাটে ঘর থেকে পালিয়ে যায়। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) পার্থ প্রতিম দেব জানান, অভিযোগ পাওয়ার পর পরই নিজাম উদ্দিনকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.