প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৫:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ৫:০৭ পি.এম
বগুড়া বাঘোপাড়ায় ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালক নিহত !!

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন (৬৫) নামে এক পিকআপের চালক নিহত হয়েছেন। শনিবার (২৬ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। হুমায়ুনের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। দুর্ঘটনার তথ্য গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বগুড়ার দিক থেকে আসা একটি পিকআপের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের বাঘোপাড়া নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরে স্থানীয়রা হুমায়ুনকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়য়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পিকআপ চালকের মরদেহ হেফাজতে নেয়া হযেছে। এছাড়াও ট্রাক ও পিকআপ জব্দ করেছে পুলিশ। সেগুলো থানায় নিয়ে যাওয়া হচ্ছে।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.