প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১১:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২১, ৪:৪৪ পি.এম
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপন কর্মসূচি পালিত

রবিউল হাসান লায়ন,জামালপুর: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জামালপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জামালপুর জেলা শাখা। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে জামালপুর পৌরসভার ছনকান্দা পৌর গোরস্থানে এ বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ফলজ, বনজ ও ওষধী গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
বৃক্ষরোপন কর্মসূচিতে জামালপুর পৌর বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, যুগ্মআহবায়ক মাইন উদ্দিন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব, সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আজাদ সওদাগর, সোহেল রহমান রিপন, নাজমুল হাসান সোহেল, যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন টুটুল, ওমর ফারু রিমন, সামিউল বাশার হীরা ও মোহামম্মদ আলী, শহর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহেদ আলীসহ বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.