হোম » প্রধান সংবাদ » বগুড়ার শিবগঞ্জে ৫৩ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার  ২

বগুড়ার শিবগঞ্জে ৫৩ পুরিয়া হিরোইন সহ গ্রেপ্তার  ২

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে ৫৩ পুরিয়া হিরোইন সহ ২ যুবক কে আটক করেছে।  জানা যায়, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম এর নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম, এএসআই তাইজুল সহ সঙ্গীয় ফোর্স উপজেলার আটমূল ইউনিয়নের বড় বেলঘড়িয়া গ্রামে রাত ১১টায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের
পেয়ে ২ যুবক পালোনার সময় তাদেরকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশী করে  ৫৩ পুরিয়া হিরোইন জব্দ করে পুলিশ।  আটককৃতার হলেন বড় বেলঘড়িয়া গ্রামের মৃত: নজরুল ইসলাম সাকিদার এর ছেলে এরশাদ (৩৩),  এই গ্রামের মৃত: শামসুদ্দিন প্রাং এর ছেলে ছানোয়ার প্রাং (৩০)। এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, হিরোইন সহ ২জন কে আটক করা হয়েছে। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!