
মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমানের এর নির্দেশনায় অনুযায়ী অফিসার ইনচার্জ আশুগঞ্জ থানা জাবেদ মাহমুদের নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/ শ্রীবাস চন্দ্র দাস, এসআই(নিরস্ত্র)/মোঃ আবদুল বাতেন, এএসআই(নিরস্ত্র)/ মোঃ মোজাম্মেল হক ভূইয়া, এএসআই(নিরস্ত্র)/ মোঃ ইকবাল হোসেন সহ সঙ্গীয় ফোর্স সহ অদ্য-২৫/০৬/২০২১ইং তারিখ আশুগঞ্জ থানাধীন
চরচারতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া সন্ত্রাসী ও কুখ্যাত ডাকাত শাহানুর সরকার @ সাননূরী (৩১), পিতা-মৃত মোস্তফা সরকার, সাং-চরচারতলা, থানা-আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে দেশীয় তৈরী অস্ত্র সহ গ্রেফতার করে। এসময় তার হেফাজত হতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান