প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২১, ১০:৫৪ পি.এম
দাগনভূঞা প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের আগুন

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন করিমপুর গ্রামের নুর মিয়া হাজী বাড়ীতে শুক্রবার দিবাগত রাতে প্রবাসীর রান্না ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসী গোলাম সারওয়ার জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাঁর রান্নাঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, গত ৯ই এপ্রিল তাঁর বসতঘরেও আগুন দিয়েছিল।
কেউ পরিকল্পিতভাবে তাঁকে পুড়িয়ে হত্যার উদ্দেশ্যে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে শুক্রবার বিকালে দাগনভূঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত উল্যাহ স্বপন, ইউপি সদস্য জসিম উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। দাগনভূঞা থানার ওসি (তদন্ত) পার্থ প্রতীম দেব বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.