
আরিফুল ইসলাম আরিফ ময়মনসিংহ ভালুকা প্রতিনিধিঃ-বিশ্ব মহামারী করোনা পরিস্থিতিতে সারা দেশের ন্যায় ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের ৫১নং মল্লিকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ রয়েছে।সরেজমিনে দেখাযায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক শাহনাজ আক্তার ও সহকারী শিক্ষকদের নিয়ে নিয়মিত ভাবে অফিস পরিচালনা, অনলাইন ও বিভিন্ন মাধ্যমে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন সহ শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন।
এবং তিনি সজাগ দৃষ্টি রেখে বিদ্যালয়ের সার্ভিক উন্নয়নে দায়িত্ব পালন করে আসছে।বর্তমানে প্রধান শিক্ষক শাহনাজ আক্তার জানান,স্কুল ভবনের নতুন করে চুনকাম,পানির ব্যবস্থা,একটি ভবনের টিনের চাল নষ্ট হয়ে দীর্ঘ দিন ধরে অকেজো অবস্থা পরে ছিল তিনি পূনরায় ঘরটি নতুন রঙিন টিন ব্যবহার করে পূণসংস্কার করেছেন।চলমান বর্ষকালে শহীদ নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং ৫১নং মল্লিকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, মাঠে সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়,পানি নিষ্কাসনের ব্যবস্থা ও মাটি ভরাট করতে শিক্ষা অফিস ও জনপ্রতিনিধির সুদৃষ্টি কামনা করেছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান