প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ১:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২১, ১০:২৮ পি.এম
টাঙ্গাইলে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করলেন এসি ল্যান্ড

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের লাউজানা মৌজায় ৯০ শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। শুক্রবার(২৫ জুন) টাঙ্গাইল সদরের উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার সন্নিকটে অবস্থিত লাউজানা
মৌজায় ১ নং খাস খতিয়ান ভুক্ত এই ৯০ শতাংশ জমি প্রভাবশালীদের অবৈধ দখল থেকে মুক্ত করা হয়। এই ৯০ শতাংশ, জমির আনুমানিক মুল্য ৪ কোটি টাকা। অবৈধ দখল থেকে মুক্ত করার পর সেখানে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী নেয়া হয়েছে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম। সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.