হোম » প্রধান সংবাদ » আদমদীঘিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

আদমদীঘিতে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘিতে হাত-পা বাঁধা অবস্থায় শামীম হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার নশরতপুর ইউপির লক্ষীকুল ধনতলা এলাকার একটি মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম হোসেন পাশ্ববর্তী নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বেলতলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

জানা যায়, বুধবার শামিম হোসেন অটোচার্জারে যাত্রী নিয়ে আদমদিঘী উদ্দেশ্য আসেন। বৃহস্পতিবার সকালে উপজেলার নশরতপুর ইউপির লক্ষীকুল ধনতলা এলাকার একটি মাঠে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। তবে এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের ধারনা শামীমকে ছিনতাইকারীরা হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে অটোচার্জার ছিনতাই করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!