প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৩:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৫, ২০২১, ৫:১৭ পি.এম
দাগনভূঞায় পুলিশ পরিচয় দিনে ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করলো বখাটেরা

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় পুলিশ পরিচয় দিয়ে বড় ভাইয়ের সামনে থেকে ছোট বোনকে তুলে নিয়ে যৌন নিপীড়ন করে স্থানীয় কয়েকজন বখাটে। গত ২৩ জুন স্থানীয় সস্তা বাজার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরী (১৫) স্থানীয় একটি মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
ভুক্তভোগী কিশোরীর মা ২৫ জুন বিকেলে বাদী হয়ে ৫জন ও অজ্ঞাত ২ কে আসামী করে দাগনভূঞা থানা মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলো মোঃ ইমামুল হক মিরাজ (২০), শান্ত (২৮), মিরাজ মাহমুদ নিরব (২০), তুহিন (২১), জনি চন্দ্র দে (২১)। মোঃ ইমামুল হক মিরাজ উপজেলার আজিজ ফাজিল পুর গ্রামের নেওয়াজ মেম্বারের বাড়ীর মোঃ জসীম উদ্দিন, শান্ত ইয়ারপুর গ্রামের সাত বাড়ীর মোঃ হানিফ, মিরাজ মাহমুদ নিরব উত্তর করিমপুর গ্রামের হাজী জমাদ্দার বাড়ীর রহিম উল্যাহ, তুহিন আজিজ ফাজিল পুর গ্রামের মোঃ একরাম, জনি চন্দ্র দে আজিজ ফাজিল পুর গ্রামের সুকমল চন্দ্র দে এর ছেলে।
ভুক্তভোগী কিশোরী মা মারজাহান বেগম জানান, ২৩ জুন সন্ধ্যায় আমার বড় ছেলে মাহফুজল হক মিরাজ সহ আমার মেয়ে স্থানীয় সস্তা বাজার মার্কেট থেকে বের হওয়ার বখাটেরা পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ো যৌন নিপীড়ন চালায়। লোকজন আসতে দেখলে ভুক্তভোগী কিশোরীকে রেখে চলে যায় বখাটেরা। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রার্থ প্রতিম দেব জানান, মামলা রুজু হওয়ার পর পরই ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে বাকীদের গ্রেফতারের চেষ্টা অবহ্যত রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.