প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৯:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০২১, ১২:৫১ পি.এম
বগুড়া সদরের গোকুল ইউনিয়নে উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অর্থ বিতরণ…

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদরের গোকুল ইউনিয়ন পরিষদে মানবিক সহায়তার আওতায় উপকার ভোগীদের মাঝে প্রধানমন্রী উপহার ৫০০টাকা করে বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গোকুল তমিরুন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন গোকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ।
বিতরণের পূর্বে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় মানব কল্যানে কাজ করে যাচ্ছেন। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য দিনরাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, যে কোন দুর্যোগ পরিস্থিতিতে মানুষের পাশে থেকে সেবা ও সাহায্য সহযোগিতা করছেন। বর্তমান করোনাকালীন সময়ে কর্মহীনদের জন্য সুরক্ষা সামগ্রী, খাদ্য সহায়তা ও নগদ অর্থ দিয়ে সহায়তা
করেছেন। আর এর ধারাবাহিকতায় আজ ৫০০ জন সুবিধাভোগীদের মাঝে ৫০০টাকা করে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোকুল ইউপি সচিব আজমল হোসেন দুলাল, ইউপি সদস্য ইমদাদুল হক দুলাল, সাজেদুল ইসলাম সুজন, রফিকুল ইসলাম সাজু, নজমুল হোসেন মেজো,সংরক্ষিত মহিলা সদস্য হাজেরা বেগম প্রমুখ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.