
মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর মামার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে,মামাতো-ফুফাতো দুই ভাইয়ের।
বুধবার উপজেলার ভুরভুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ভুরভুড়িয়া গ্রামের সৌদি প্রবাসী জিয়াউর রহমানের ছেলে ভুরভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র জাহিদ হাসান শুভ বয়স(১০) ও মুরাদনগর উপজেলার নোয়াগাও গ্রামের বাহা উদ্দিনের ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মোহাম্মদ ওমর বয়স (৮)।
পারিবারিক সূত্রে জানাযায় মোহাম্মদ ওমর বাঞ্ছারামপুর উপজেলার ভুরভুড়িয়া গ্রামের মামার বাড়িতে বেড়াতে এসেছিল। আজ বুধবার দুপুর ১টার দিকে মামাতো ফুফাতো দু’ ভাই মিলে বাড়ির পাশে মদগাঙ্গের খালে বর্ষার নতুন পানিতে গোসল করতে যায়। কিন্তু তারা সাঁতার না জানায় পানিতে ডুবে যায়।
স্বজনরা খাল থেকে তাদের দ্রুত উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২