
নাটোর প্রতিনিধি: নাটোরে গত ৪৮ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ৩ জনের ও করোনা উপসর্গে অপর একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৭২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। অপরদিকে গত ৪৮ ঘন্টায় ৩৭৮ জনের র্যাপিড এন্টিজেন পরীক্ষা করে ৮৯ জন এবং ৬২ জনের জীন এক্সপার্ট পরীক্ষা করে ৩২ জন করোনা পজেটিভ হয়েছেন। অপরদিকে আরপিটিসিতে ১৯৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
আক্রান্তের হার ২৭.১৭ % । এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২৯৯৯ জন। সুস্থ হয়েছেন ১৫৭৭ জন।মৃত্যু হয়েছে ৪৫ জনের। নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। উলেখ্য করোনা সংক্রমন বৃদ্ধির জন্য নাটোরের ৮টি পৌরসভায় আজ সকাল ৬টা থেকে ২৯ জুন সন্ধা ৬ টা পর্যন্ত সর্বাত্বক লক ডাউন ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান