
আবু তারেক বাঁধন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের খাদ্য সংকট মোকাবেলোয় ৩ হাজার ৫০০ পরিবাবের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিরণ করেন বেসরকারি সংস্থা গুড নেইবারস বাংলাদেশ । বুধবার ২২ জুন দুপুরে উপজেলার সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গুড নেইবারস বাংলাদেশ ও কোইকা সিএইচডব্লিউ প্রকল্পের উদ্যোগে এ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, উপজেলা নিবার্হী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র ইকরামুল হক, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান একরামুল হক, বোচাগঞ্জ কোইকা ম্যানেজার রেমন্ড কুইয়া, পীরগঞ্জ সিডিপির ম্যানেজার পিটার তুহিন বৈরাগী প্রমুখ। এসময় অসহায় গরিব, প্রতিবন্ধী, বিধবা-বিপত্নীক ও বৃদ্ধ-বৃদ্ধাদের মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তৈল, ১ কেজি লবণ, ২ টি সাবান ও ১০টি কাপড়ের মাক্স বিতরণ করেন অতিথি বৃন্দ।
উল্লেখ্য যে, কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) এর যৌথ আর্থিক-সহযোগিতায় জিএনবি’র কোইকা-জিএনবি সিএইচডব্লিউ প্রকল্প ২০১৯ সাল থেকে মাতৃ ও শিশু স্বাস্থ্যের উন্নয়নের জন্য দিনাজপুর জেলার বোচাঁগঞ্জ উপজেলার ১নং নাফানগরও ২নং ইশানিয়া ইউনিয়নে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ