হোম » প্রধান সংবাদ » জামালপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

জামালপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

রবিউল হাসান লায়ন,জামালপুরঃ সংগ্রাম গৌরব ও ঐতিহ্যের পতকাবাহী প্রাণ প্রিয় প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে বকুলতলাস্থ
জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর
নেতৃত্বে আওয়ামী লীগ অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য
রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সকলকে সচেতন থাকা এবং করোনা ভাইরাস মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সর্বস্তরের মানুষে পাশে থাকার আহবান জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!