
নারায়ণগঞ্জ প্রতিনিধি : পানির ভোগান্তি আর পিছু ছাড়ছেই না নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার ডিএনডিবাসির। প্রতিবছরই বর্ষাকালে এখানে পানিবন্দী হয়ে পড়ে এলাকাবাসি। আর প্রতিবছরই আশারবানি শোনান সাংসদ ও প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ। কিন্তু বর্ষা আসলেই যেই লাউ সেই কদু। গত কয়েক দিনের বৃষ্টিতে আবারো সেই পূর্বের চেহারায় ফতুল্লা এই এলাকাটি। গত কয়েকদিনের বৃষ্টিতে ফতুল্লা লালপুর এলাকার রাস্তাঘাটসহ বাড়িঘর পানিতে তলিয়ে যায়। প্রায় কোমর পানিতে তলিয়ে যায় এলাকার রাস্তাঘাটসহ বাড়িঘর। এখানে এখন তাই নৌকাই চলাচলের জন্য একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, ফতুল্লার লালপুর পৌষার পুকুরপাড় এলাকার প্রতিটি অলিগলি পানিতে তলিয়ে আছে। এসব এলাকার বাসাবাড়ির নিচ তলায় পানি প্রবেশ করেছে। সড়ক পথে গাড়ির বদলে চলছে নৌকা। মারাত্মক ভোগন্তি নিয়ে দিনাতিপাত করছেন স্থানীয় বাসিন্দারা। জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ এর জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি করেছেন। গত তিন আগে ওই কমিটির সদস্যরা লালপুর এলাকাটি পরিদর্শনও করেন। তবে এই এলাকার জনগণ এখন আর শুধু কমিটি গঠন এবং আশারবানি শুনতে চায় না। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য আর স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপর ভরসা করতে পারছেন না, এলাকাবাসি এখন জননেত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান