হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লালমনিরহাটে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মাসুদ রানা রাশেদ: বুধবার (২৩ জুন) সকাল ৯টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ
লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক,

অ্যাড. শফিকুল ইসলাম শফি, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সরোয়ার আলম, সাংস্কৃতিক সম্পাদক চন্দন মন্ডল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন, সদস্য কাজী নজরুল ইসলাম তপন, আতিকুর রহমান কুদ্দুস, আলী হাসান নয়নসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!