প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ৭:৩৮ পি.এম
হাবিপ্রবি শিক্ষার্থীদের করোনা টিকা প্রদানের লক্ষ্যে আহবায়ক কমিটি গঠন

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলা, ক্লাস-পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবিষয়ে দিনাজপুর জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর
মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক'কে আহবায়ক ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ'কে সদস্য-সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন হলসুপার কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. মোঃ গোলাম রাব্বানী, প্রক্টর অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের চীফ মেডিকেল অফিসার ডা. মোঃ নজরুল ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.