হোম » প্রধান সংবাদ » ঈশ্বরদী পৌরসভায় ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা

ঈশ্বরদী পৌরসভায় ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার টাকার বাজেট ঘোষণা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী পৌরসভার ২০২১- ২২ অর্থ বছরের জন্য ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার ২৬৯’ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে মঙ্গলবার (২২ জুন)  বিকাল সাড়ে ৩টায় পৌরসভা মিলনায়তনে এই উন্মুক্ত বাজেট পেশ করা হয়।  উন্মুক্ত বাজেট আলোচনার শুরুতেই পৌরবাসীকে ধন্যবাদ জানান মেয়র ইছাহক আলী মালিথা।  ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুধিজন এসময় উপস্থিত ছিলেন।  খাত ওয়ারী বিস্তারিত বাজেট উপস্থাপন করেন পৌরসভার হিসাব রক তাইবুর রহমান। তিনি ১১৮ কোটি ৬ লাখ ৫৯ হাজার ২৬৯ টাকার খসড়া বাজেট ঘোষণা করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!