
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার না করার দায়ে ছয় জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গত সোমবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় অভিযান চালিয়ে ছয় জনকে মোট ৭শত টাকা জরিমানা করেন। সহকারী কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম বলেন করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচেছ। পেনাল কোড ২৬৯ ধারায় তাদের জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া