
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বগুড়া ডিবির একটি টিম ২২- ই জুন অনুমান সাড়ে ৫ টার সময় বগুড়া জেলার সোনাতলা থানার নুরার পটল দক্ষিনপাড়া সাকিনস্থ ধৃত আসামী আঃ কাদের এর বাড়ির পূর্ব পার্শ্বে বাহির উঠানের সামনে হইতে ১ কেজী গাঁজাসহ আসামী মোঃ আঃ কাদের (৫৮), পিতা- হায়বত ওরফে হাপো প্রাং, সাং-নুরারপটল দক্ষিনপাড়া, থানা-সোনাতলা , জেলা- বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সোনাতলা থানায় মামলা রজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা করা হইয়াছে ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন