হোম » প্রধান সংবাদ » ভোলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত-১

ভোলায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত-১

জেএম.মমিন, ভোলাঃ ভোলার চরফ্যাশনে নির্বাচনী সহিংসতায় মনির (২৫) নামে এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর একজন। সোমবার (২১ জুন) সকাল ১১ টার উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চর ফকিরা কোয়াইড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত মনির ওই এলাকার বশির উল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, ভোটকেন্দ্রের বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছন।
তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হলে মারা যায় । ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইয়াসিন ও ইউনুস সিকদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শোভন বাশাক তার মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন। ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, দুই মেম্বার প্রাথীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়। পরিস্তিতি নিয়ন্ত্রনে পুলিশ ১২ রাউন্ড গুলি চালিয়েছে। পুলিশের গুলিতে কেউ নিহত হয়নি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!