হোম » প্রধান সংবাদ » হাবিপ্রবি’তে চলমান পরীক্ষা স্থগিত

হাবিপ্রবি’তে চলমান পরীক্ষা স্থগিত

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ দিনাজপুরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চলমান স্নাতক ও স্নাতকোত্তর চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে চলবে স্পেশাল রিপিট (বিশেষ পুন:পরীক্ষা) পরীক্ষা।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব লপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।
তিনি জানান, করোনা সংক্রমণ আশঙ্কাজনক বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় চলমান বিশেষ বিধিনিষেধ চলাকালীন সময়ে নতুন করে কোনো সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে অনুষদের ডিন’রা চাইলে স্পেশাল রিপিট পরীক্ষা গুলো নিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ডিন’দের সাথে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সোমবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এর আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলায় ভয়াবহ করোনা সংক্রমন বৃদ্ধি ও লকডাউনজনিত কারণে সকল অনুষদের পূর্বঘোষিত পরীক্ষাসমূহ আগামী
২৩/০৬/২০২১ তারিখ হইতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। দিনাজপুর জেলার করোনা পরিস্থিতি উন্নত হলে এবং লকডাউন তুলে নিলে পরবর্তীতে উক্ত পরীক্ষাসমূহের তারিখ যথা সময়ে জানানো হবে”। তবে স্পেশাল রিপিট (বিশেষ পুন:পরীক্ষা) স্ব-স্ব অনুষদের ডীনদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে বলে  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা মো ফজলুল হক। উল্লেখ, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় ২য় দফায় ২৮ জুন পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করেছে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!