প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৪:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২১, ৯:১৬ পি.এম
ভৈরবে বাবু হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে গজারিয়া ইউনিয়নের পুরানগাও গ্রামের কালা মিয়ার পুত্র বাবু মিয়া (১৯) কে জমি সংক্রান্ত জেরে গত ১৪ জুন সকালে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ ২০ জুন রবিবার গজারিয়ার চৌমূরী বাজারে বেলা ১২ ঘটিকায় শত শত নারী পুরুষ উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। মানববন্ধনে বিক্ষোভ কারীরা বাবু হত্যাকারী ইউপি সদস্য গোলাবুর রহমানসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। উল্লেখ্য যে গত ১৪ জুন জমি সংক্রান্ত জেরে সকালে আতর্কিত ভাবে মজনু মিয়ার লোকজন মেবারক মিয়ার লোকজনের উপর আক্রমণ করলে বাবু মিয়া ছুরিকাহত হয় হলে চিকিৎসাধীন অবস্থায় ভাগলপুর হাসপাতালে মৃত্যু বরণ করে।
এবিষয়ে ভৈরব থানায় ইউপি সদস্য গোলাবুর রহমানসহ প্রতিপক্ষের মজনু মিয়াকে প্রধান আসামী করে ৪৩ জনের বিরুদ্ধে নিহতের বাবা কালা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করে। মামলা দায়ের করার পর প্রধান আসামী মজনু মিয়াসহ ৪ জন কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে ভৈরব থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, বাবু হত্যার তিন দিন আগে জমি সংক্রান্ত জেরে মোবারক মিয়ার গ্রপের ও মজনু মিয়ার গ্রুপের মাঝে সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিদের নির্দেশে গত বৃহস্পতিবার শালিশীর মাধ্যমে বিষয়টি
মিমাংশা করার শর্তে বিবাদ বন্ধ করা হয়। কিন্তু গত ১৪ জুন মজনু মিয়ার দলের লোকজন আতর্কিত ভাবে হামলা চালায়। পরে ছুরিকাহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু ঘটে। নিহতের স্বজনরা আজ মানববন্ধনে বাবুর হত্যাকারী ইউপি সদস্য গোলাবুর রহমানসহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক বিচার দাবী করেন বিক্ষোভ কারী জনতা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.