হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩’শ ভূমিহীন ও গৃহহীন পরিবার

হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৩’শ ভূমিহীন ও গৃহহীন পরিবার

মিজানুর রহমানঃ মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় দ্বিতীয় পর্যায়ে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (২০ জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে লালমনিরহাটের হাতীবান্ধায় প্রধানমন্ত্রীর পক্ষে জেলা প্রশাসক আবু জাফর ৩০০ টি ভূমিহীন ও গৃহহীন মানুষদের হাতে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, ইউএনও সামিউল আমিন, এসি (ল্যান্ড) শামীমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!