
পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর হাটের প্রবেশ মুখের রাস্তায় দীর্ঘদিন ধরে খানা খন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই পানি ও কাঁদা জমে থাকে এতে করে এই রাস্তায় চলাচলকারী জন সাধারণত চরম দূর্ভোগ পোহাচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, পাঁচপীর হাটের প্রবেশ মুখের বেশকিছু জায়গায় দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানা খন্দের সৃষ্টি হয়েছে। এই রাস্তা দিয়ে স্থানীয়রা উপজেলা সদর,ঠাকুরগাঁও,দিনাজপুর ও আরও কয়েকটি ইউনিয়নের সাথে যোগাযোগ রক্ষা করে। এখানে সাপ্তাহিক দুই দিন হাট বসা ছাড়াও তিনটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,তিনটি মাদ্রাসা,ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের যাতায়াত।
পথচারী প্রেমহরি,(৬৫) বলে,’ রাস্তা খাল বিল হয়ে গেইছে তাহো সরকার দ্যাখে না। হামা চলাচল করিবা পারি না।’আরেক পথচারী হরি কিশোর বর্মন,’ পানি কাঁদার তানে হামার সমস্যা হয়। ঐতানে হামা হাটে যাবা নাগে। আস্তা তাড়াতাড়ি ঠিক করিবার অনুরোধ করেছি।
এ পথের অটোরিকশা চালক ইদু রায় বলেন,’ গাড়ি পাল্টি খাওয়ার সম্ভবনা থাকে। এখানেই বেশির ভাগ সময় জ্যাম লাগে। এখানেই বেশি সমস্যা হচ্ছে।
ধান ব্যবসায়ী মোকছেদুল ইসলাম (৪২) বলেন,’ এই রাস্তা দিয়ে উপজেলায় যাই,ঠাকুরগাঁও যাই,
দিনাজপুর যাই। শত শত মানুষ এই রাস্তায় দিয়া যাতায়াত করে। দীর্ঘদিনের এই সমস্যা কেউ দেখে না। বৃষ্টি হলেই পানি ও কাঁদা জমে তখন হেটে যাওয়ার মত অবস্থাও থাকে না।
পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির প্রধান বলেন,’ গত বছর পরিষদের পক্ষ থেকে কিছু ইটের খোয়া ফেলেছি। এ বছর অর্থ না থাকায় কোন ব্যবস্থা নিতে পারছি না। তবে বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। রাস্তাটি দ্রুত সংস্কারে দাবি জানাই।

আরও পড়ুন
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
ঠাকুরগাঁওয়ে জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত