প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২১, ৯:৪০ পি.এম
জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের কয়ড়ারপাড় গ্রামে সড়কে ঘর নির্মান।। অর্ধশতাধিক পরিবার হয়ে পরেছে গৃহবন্ধী

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের কয়ড়ারপাড় গ্রামে অর্ধশতাধিক পরিবারের চলাচলের প্রধান সড়কে ঘর নির্মাণ করে গৃহবন্দী করেছে ওয়ারেছ আলী গংরা। এদের নেতৃত্ব দিচ্ছেন শংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফজলুল হক। আজ শনিবার ১৯-জুন দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়- কয়ড়ারপাড় গ্রামের মৃত আলতাব আলীর ছেলে ওয়ারেছে আলী, হায়দার আলী ও মতিয়ার রহমান মতি গংরা তাদের বাড়ির পাশ দিয়ে অর্ধশতাধিক
পরিবারের যাতায়াতের প্রধান সড়কের উপরে ঘর ও বাওয়ান্ডারি নির্মান করে সড়কটি অবরোধ করে রেখেছে। তাদের সাথে যোগাযোগ করতে গেলে বাড়িতে পাওয়া যায় নাই। এসময় ওই বাড়িরই একজন বয়োবৃদ্ধা জানান- রাস্তাটা আমাদের জায়গার উপর দিয়েই ছিলো। এই কোন সরকারি রাস্তা না আমাদের ব্যক্তিগত রাস্তা ছিলো। আমাদের দরকারের কারণে আমরা এখন ঘর নির্মাণ করেছি। এব্যাপারে আবুল হোসেন,মকবুল হোসেন,সুরুজ আলী,চান মিয়া, সোহেল সহ অনেকে জানান, আমাদের দাদার আমলের রাস্তা এটা। এই রাস্তা দিয়ে অনেকেই চলাচল করেছে। শুরুতেই রাস্তাটি ছিলো প্রায় ১২ফিট। তবে বছর খানেক হয়েছে একটা নারী সংক্রান্ত ব্যাপার নিয়ে
কলহের জের ধরে এই রাস্তাটির উপরে ঘর নির্মাণ ও বাউয়ান্ডারী করেছে ওয়ারেছ আলী গংরা। বর্তমানে রাস্তাটি ২-৩ফিট সরু হওয়ায় এখন আর কেউই উত্তর রাস্তা দিয়ে যাতায়াত কিংবা পন্য নিয়ে বাজারে যেতে পারছে না। তারা আরোও জানিয়েছে রাস্তাটির মধ্যে স্হানীয় এক স্কুল শিক্ষক মোঃ ফজলুল হকের নেতৃত্বে দেয়াল নির্মাণ করে যাতায়াত বন্ধ করে দিয়েছে। এখন আমরা প্রায় অর্ধশতাধিক পরিবার অবরুদ্ধের মধ্যে আছি এবং বাড়ি থেকে বের হওয়ার আমাদের কোন রাস্তা নেই তাই আমরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.