প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২১, ৫:৪৩ পি.এম
বগুড়ার শাজাহানপুরে এক শারীরিক অস্বচ্ছল ব্যক্তি চলাচলের অনুপযুক্ত রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন

রায়হানুল ইসলাম, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে এক শারীরিক অস্বচ্ছল ব্যক্তি চলাচলের অনুপযুক্ত রাস্তা মেরামতের দায়িত্ব নিলেন। যার দায়িত্ব নেয়ার কথা্ সমাজের তিনি দায়িত্ব নিলেন অন্যের চলাচলের। অদম্য এই সাহসী মানুষের নাম মিজানুর রহমান সরদার। শুধু তাই নয় এলাকার অসহায় ও অবহেলিত মানুষের স্বাস্থ্য বিষয়ক ও আর্থ সামাজিক উন্নয়নে সহায়তা ও সচেতনতামূলক কাজ করে আসছেন 2012 সাল থেকে। দায়িত্ব পালন করছেন শাজাহানপুর উপজেলা কুষ্ঠ ও প্রতিবন্ধী উন্নয়ন
সংগঠনের সভাপতি হিসেবে। এলাকাবাসী জানিয়েছেন, গোহাইল ইউনিয়নের শালিখা গ্রামের মধ্যপাড়া রাস্তার বেহাল দশা। এটা দেখে শারীরিক প্রতিবন্ধী মিজানুর রহমান সরদার এগিয়ে এসেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই। সে যেন মানুষের কল্যাণে আরো কাজ করতে পারে। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে চান উল্লেখ করে বলেন,আমি নিজে একজন প্রতিবদ্ধী আমি বুঝি যারা প্রতিবদ্ধী তাদের কি কষ্ট। এই জায়গা থেকে ভাবতাম এইসব মানুষের জন্য কি করতে পারি। একসময় শাজাহানপুর উপজেলা কুষ্ঠ ও
প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনে যুক্ত হয়ে ঐসব মানুষের কল্যাণে বিভিন্ন ধরণের কাজ করার সুযোগ পাই। সুখে, দু:খে তাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত । এরই ধারাবাহিকতায় আমি এই এলাকার মানুষের কল্যাণে গোহাইল ইউনিয়নের শালিখা গ্রামের মধ্যপাড়া রাস্তার বেহাল দশা দেখে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়োিছ। আনুমানিক পৌনে ১ কিলোমিটারের পথ সংস্কারের জন্য আমি নিজস্ব তহবিল থেকে দিয়ে মানুষের পাশে থাকতে চাই। তিনি জানান, সব সময় আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি এজন্য সকলের কাছে এই দোয়া চাই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.