প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২১, ৭:৪৩ পি.এম
পীরগঞ্জে শালবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ জুন) বিকালে উপজেলার ৮ নং দৌলতপুর ইউনিয়নের সাগুনী রাবার ড্যাম এলাকার শালবাগানের ভিতর থেকে উদ্ধার করা হয়। পুলিশ জানায় শাল গাছের সাথে কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা ও ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় বলেন,স্থানীয়রা মৃত অবস্থায় বৃদ্ধা মহিলার লাশ দেখতে পেয়ে আমাকে ও পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন,লাশ উদ্ধার করে থানার নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.