
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে রাস্তার পানি নিষ্কাশনকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এসএসসি পরীক্ষার্থী সহ এক গৃহবধুকে মারপিট, থানায় অভিযোগ। থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়নের আলোকদিয়ার কৃষ্ণপুর গ্রামের কৃষক রাফিকুল ইসলাম এর সাথে একই গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে রুবেল মন্ডল এর সঙ্গে বাড়ির
পার্শ্বে রাস্তার পানি নিষ্কাশন নিয়ে বিরোধ চলে আসছিলো। গতকাল এর জের ধরে প্রতিপক্ষ রুবেল সহ ৪/৫ জনের একটি সংঘবদ্ধ দল অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় এসএসসি পরীক্ষার্থী রুমানা (১৬) ও মা গৃহবধু রনজিনা বেগম (৩৫) কে বেধরক ভাবে মারপিট করে আহত করে। আহতরা বর্তমানে শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে রাফিকুল ইসলাম বলেন, প্রতিপক্ষ রুবেল রাস্তা পানি নিষ্কাশনের বিষয় নিয়ে হামলা চালিয়ে আমার স্ত্রী ও মেয়েকে বেধকর ভাবে মারপিট করে আহত করেছে। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান