প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৫:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২১, ১০:৩৯ পি.এম
বগুড়ায় র্যাব-১২-এর অভিযানে সেনাবাহিনীর চাকুরীর ভুয়া নিয়োগপত্রসহ সংঘবদ্ধ চক্রের ১ সদস্য গ্রেফতার

রায়হানুল ইসলাম, বগুড়া : বগুড়ায় র্যাব-১২-এর অভিযানে সেনাবাহিনীর চাকুরীর ভুয়া নিয়োগপত্রসহ সংঘবদ্ধ চক্রের ১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনীতে ভুয়া নিয়োগ চক্রের সক্রিয় সদস্য বগুড়া তথা উত্তরবঙ্গ অঞ্চলে দীর্ঘ ৮/১০ বছর ধরে সেনাবাহিনীতে নিয়োগের নামে নিরীহ যুবকদের নিকট হতে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরকম ভুক্তভোগী ৩ যুবক র্যাব-১২,
বগুড়া ক্যাম্পে এসে একটি অভিযোগ দায়ের করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে গত ১৫ জুন বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন আটমূল ইউনিয়নের কুড়াহার (কাজিপাড়া) গ্রাম হতে ভুয়া নিয়োগ চক্রের ১ সদস্য মোঃ নাসির উদ্দিন (৪০),
পিতা-মৃত নাজিম উদ্দিন, সাং-কুড়াহার, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে ভুয়া নিয়োগপত্রসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকায় ভুয়া মেজর/জেসিও পরিচয় দিয়ে অনেককেই ভুয়া পরীক্ষা, মেডিক্যাল, ভেরিফিকেশন এবং নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভুয়া নিয়োগপ্রাপ্তরা সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারে যোগদানের উদ্দেশ্যে যেয়ে জানতে পারে নিয়োগপত্রটি ভুয়া এবং তারা প্রতারিত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিভিন্ন সময়ে
সেনাবাহিনীর নিয়োগ চলাকালীন সময়ে সহজ সরল যুবক ও অভিভাবকদের চাকুরীর বিষয়ে আকৃষ্ট করে এবং তাদেরকে ঢাকায় নিয়ে ভুয়া পরীক্ষা, মেডিক্যাল এবং নিয়োগপত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়। সেনাবাহিনীর মত সুশৃঙ্খল বাহিনীর নামে ভুয়া নিয়োগপত্র প্রদান করে আইন পরিপন্থির কাজ করেছে এবং সেনাবাহিনীর সম্মান খুন্ন করেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.