
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর এলাকার শহর রক্ষা ক্রসবাধ-৩ এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ। আটককৃত মাদক কারবারি খুলনা জেলার খালিশপুর থানার মো: রফিকুল আনসারির ছেলে মো: রাসেদ আনসারী (৩০)। বুধবার (১৬জুন) বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকীর নির্দেশে এসআই রেজাউল করিম শাহ এ অভিযান পরিচালনা করে। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রাসেদ আনসারী নামের এক মাদক কারবারিকে ৭৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্থানীয় দুজনের সস্পৃক্ততা রয়েছে বলে জানান। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান