
মো:রিমন চৌধুরী ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনে দুপুর ১টায় জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। (১৬ জুন) বুধবার দুপুর ১ ঘটিকায় ডোমার উপজেলায় এই ঘটনাটি ঘটে। দুপুর ১টা পর্যন্ত পতাকা উত্তোলন না করায় প্রতক্ষদর্শীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তবে অফিস কর্মচারী মুশফিকুর রহমান সহ অনেকেই জানান, লকডাউনের কারনে পতাকা উত্তোলন করা হয়নি। তবে দুপুর ১ ঘটিকার সময় অফিস কর্মচারী আবুল কাসেম কে তড়িঘড়ি
করে পতাকা উত্তোলন করতে দেখা যায়। দুপুরে পতাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হয় আমরা সেভাবেই কাজ করে থাকি। প্রত্যক্ষদর্শী মানবাধিকার কর্মী মোঃ আরিফ রহমান আরিফ জানায়, আমি ইউএনও মহোদয়ের সাথে দেখা করতে উপজেলায় গেলে ইউএনও মহোদয় অফিসে না থাকায় নিচে নামার সময় দেখতে পাই দুপুর ১টার সময় একজন পতাকা উত্তোলন করছে। এ সময় বিস্মিত হয়ে তিনি বলেন, পতাকা উত্তোলনের পরেই অফিসের কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু
জাতীয় পতাকা উত্তোলন না করে কিভাবে অফিসের কার্যক্রম শুরু হয় বিষয়টি মেনে নেওয়ার মত না। পতাকার বিষয়ে দায়িত্ধসঢ়;কপ্রাপ্তরা এতটা উদাসিন হয় কিভাবে। সে সময় আমি ছবিও ধারন করি। পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ময়নুল হক বলেন, আমি উপজেলায় গেলেও দুপুর ১টা পর্যন্ত পতাকা দেখতে পাইনি। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক
সরকারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি দায়িত্বপ্রাপ্ত কেউ না। তাই এই বিষয়ে আমি মন্তব্য করবো না। তবে দুপুর ২টার সময় তিনি পতাকা দেখেছেন বলে জানিয়েছেন। ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, আমি অফিসের কাজে ব্যস্ত আছি। তবে পতাকা উত্তোলন করা হয়নি কেন জানতে চাইলে তিনি বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন।