
মোঃহাসান আলী,বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় ১৫ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে, উপজেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঠাকুরগাঁও’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম (পিইডিপি-৪,সাব-কম্পোনেন্ট ২.৫) বিষয়ক সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। উপজেলা নির্বাহী অফিসার
যোবায়ের হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সহকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক ঠাকুরগাঁও আলী নেওয়াজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন মন্ডল, সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন। এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সূধীজন এবং ইএসডিও সিনিয়র কো-অর্ডিনেটর সন্তোষ কুমার তিগ্গা, কো-অর্ডিনেটর মাহবুব আলম, এ কর্মসূচির উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা জিবরীল ইডেন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান