প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২১, ১২:১৬ পি.এম
টাঙ্গাইলের ঘাটাইলে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ঘাটাইলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. মারুফ তালুকদার ( ১৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকেল ৫টায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের উত্তর সংকরপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত মারুফ জামুরিয়া ইউনিয়নের উত্তর সংকরপুর গ্রামের মো.রফেল তালুকদারে এক মাত্র ছেলে এবং ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর মানবিক শাখার একজন ছাত্র। মারুফের চাচা মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে তার মার কথায় সে বিদ্যুতের মর্টারের লাইন দিতে যায়। তারে লিক থাকায় সকেট লাগানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় সংকরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.