প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৫, ২০২৬, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২১, ৮:৩২ পি.এম
পরিমাপে কারচুপি : পেট্রল পাম্পকে ৩০ হাজার টাকা জরিমানা

মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা (ফেনী)প্রতিনিধিঃ তেল পরিমাপে কারচুপি করায় দাগনভূঞার আমিরগাঁও বাজারের মেসার্স সেবা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার ফেনী। ভোক্তা অধিকার সুত্রে জানাযায়, রবিবার বিকেলে গ্রাহতের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেসার্স সেবা ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা। এসময় বিএসটিআই কুমিল্লার জৈষ্ঠ্য পরিদর্শক পূজন কর্মকার সহ দাগনভূঞা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, জনস্বার্থে এ সকল অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.