
মোঃআবদুল মুনাফ পিন্টু,দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় মশার কয়েলের আগুনে দগ্ধ হয়ে আবুল হাসেম মানিক (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনরা জানান, রবিবার (১৩ জুন) ভোরে মশার কয়েলের আগুন থেকে বিছানায় দগ্ধ হয় মানিক। পরে তাকে উদ্ধার করে সকালে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানে তার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউট
স্থানান্তর করে। ঢাকায় নেওয়া পথে তার মৃত্যু হয়। আবুল হাসেম মানিক দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গনিপুর গ্রামের মনুভূঞা বাড়ির আবুল কাশেমের ছেলে। তিনি রাজাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি দায়িত্বে ছিলেন। মানিকের দেহের ৮০ শতাংশের বেশী দগ্ধ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সোমবার (১৪ জুন) জানাজা শেষে আবুল হাসেম মানিকের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু