
এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে সিয়াম বাবু (১২) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার উলুরচাপড় গ্রামের এ ঘটনা ঘটে। সিয়াম ছাতিয়ানি রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও দুলাল তালুকদারের ছেলে। স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সন্ধ্যায় বাড়ির পাশে খোলা মাঠে ফুটবল খেলা শেষে সিয়াম বিদ্যুতের তারের নিচে সড়কর উপর বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই খুঁটি থেকে পল্লী বিদ্যুতের বিদ্যুতায়িত তার ছিঁড়ে তার শরীরের ওপর পড়ে। এ সময় বিদ্যুতস্পৃষ্টে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায় মারা যায় শিক্ষার্থী সিয়াম বাবু।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু