প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৬, ২০২৬, ১২:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৫, ২০২১, ৭:১০ পি.এম
জামালপুরে অবরুদ্ধ অসহায় পরিবারকে মুক্ত করলেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরের পশ্চিম ফুলবাড়ীয়ার সীমানা প্রাচীর ভেঙ্গে কয়েকটি অবরুদ্ধ পরিবারকে যাতায়াতের পথ করে দিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব ছনোয়ার হোসেন ছানু। অবরুদ্ধ পরিবারের সদস্যরা এতোদিন সীমানা প্রাচীরে মই লাগিয়ে বাড়িতে আসা যাওয়া করতেন। এমন অমানবিক কাজটি করেছিল স্থানীয় এক প্রভাবশালী। এই ঘটনার খবর ফেইসবুক গ্রুপ "ষোলআনা জামালপুরীয়ানে ভাইরাল হলে পৌসভার মেয়রের দৃষ্টিগোচর হয়। পরে পৌর মেয়র ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে কথাবলে সীমানা প্রাচীর ভেঙ্গে অসহায় পরিবারের সদস্যদের যাতায়াতের পদ খোলে দেন।
এসময় পৌরসভার কাউন্সিলর ফজলুল হক আকন্দ, বিজু আহমেদ, মাসুদ করীম, আজাদ মোল্লা, তাসলিমা আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বিএম রাজন, শহর শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হক, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুবিন্দু মহন চৌধুরী, সাধারণ সম্পাদক আবু হামান পিন্টু উপস্থিত ছিলেন। এ ঘটনায় জামালপুরের মানবিক মেয়র আলহাজ্ব ছনোয়ার হোসেন ছানুকে উপকারভোগী পরিবার ও পৌরসভার বিভিন্ন মহলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.