হোম » প্রধান সংবাদ » দিনাজপুরে লকডাউন চলাকালে হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে না

দিনাজপুরে লকডাউন চলাকালে হাবিপ্রবিতে সশরীরে পরীক্ষা অনুষ্ঠিত হবে না

আজিজুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধিঃ দিনাজপুর সদর উপজেলায় বিশেষ বিধিনিষেধ আরোপ করায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার।  তিনি জানান, দিনাজপুর সদর লকডাউনের আওতায় থাকায় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সশরীরে কোনো পরীক্ষা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠালেও পরীক্ষা না নিতে অনুরোধ করেছেন জেলা প্রশাসক। এমনকি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন ব্যবহার করতে নিষেধ করেছেন জেলা প্রশাসক।
এদিকে দিনাজপুর সদর উপজেলায় বিশেষ বিধিনিষেধ চলাকালে সকল পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোঃ ফজলুল হক সাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  উল্লেখ যে, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় আগামীকাল মঙ্গলবার (১৫জুন) সকাল ৬টা থেকে এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছে দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।গতকাল (রোববার) সন্ধ্যা সাড়ে ৭টা অনুষ্ঠিত দিনাজপুর জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!