
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সাবেক স্বাস্থ্য মন্ত্রী আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরন করেছে সিরাজগঞ্জ জেলা যুবলীগ। সোমবার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যলয়ের সামনে এই খাবার বিতরন করা হয়। খাবার বিতরনের পুর্বে মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করা হয়। জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া
মাহফিল অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যড. কে এম হোসেন আলী হাসান, সহ সভাপতি আবু ইউসুফ সুর্য। পরে দুই শতাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন করা হয়। উলেখ্য ২০২০ সালের ১৩ জুন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন সিরাজগঞ্জ থেকে ৬ বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। তার প্রথম মৃত্যু বার্ষিকী হিসেবে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠন মাসব্যাপি নানান কর্মসুচি পালন করছে। সেই কর্মসুচীর অংশ হিসেবে জেলা যুবলীগের এই খাদ্য বিতরন কর্মসুচী পালন করা হয়।