প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ৮:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২১, ৬:০৬ পি.এম
বগুড়ার ধুনট তিন সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলায় তিন সন্তানের জননী শাপলা খাতুন (৩২) এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাপলা খাতুন উপজেলার রুদ্রবাড়িয়া গ্রামের কোব্বাদ সেখের স্ত্রী। ১৪-ই জুন (সোমবার) দুপুর ১২টার সময় ধুনট থানায় থেকে শাপলার মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে ভোর ৫ টার সময় শাপলা খাতুনের স্বামীর নিজ ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলশীতলা গুচ্ছগ্রামের সোলাইমান হোসেনের মেয়ে শাপলা খাতুনের বিগত ১৫ বছর আগে কৃষক কোব্বাদ সেখের সঙ্গে বিয়ে হয়। তাদের সাংসারিক দাম্পত্য জীবনে জীবনে ৩, সন্তানের জন্ম
হয়। গত রবিবার সন্ধ্যার দিকে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে কোব্বাদ অভিমান করে বাড়ির বাইরে যায়। এরপর কোব্বাদ আলী রাত ৯ টার সময় তাহার নিজ বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ ঘরের ভেতর দেখে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশী তখন থানা পুলিশকে সংবাদ দেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শাপলার মৃতদেহ উদ্ধার করে। নিহতের ভাই
জাহিদুল ইসলাম জানান, শাপলা খাতুন জটিল রোগে আক্রান্ত হয়ে মানষিক ভারসাম্য হারিয়ে ফেলে। রোগ যন্ত্রনা সইতে না পেরে শাপলা তার স্বামীর ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত মামলা (ইউডি) রেকর্ড করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.