হোম » প্রধান সংবাদ » হাতীবান্ধায় সানলাইফ ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

হাতীবান্ধায় সানলাইফ ইসলামী একক বীমা (তাকাফুল) প্রকল্পের মৃত্যুদাবীর চেক হস্তান্তর

মিজানুর রহমানঃ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় সানলাইফ ইনসিওরেন্সের বড়খাতা শাখা অফিস কর্তৃক মৃত্যু দাবীর একটি চেক হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে গত রবিবার সকাল ১১টায় পূর্ব সাড়ডুবি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা সানলাইফ ইনসিওরেন্সের বড়খাতা শাখার যুগ্ম প্রকল্প পরিচালক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১নং বড়খাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা জামাল সোহেল, প্রধান আলোচক হিসাবে সানলাইফ ইনসিওরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান মোঃ শাহিনুর রহমান ও বিশেষ অতিথি
হিসাবে সানলাইফ  ইনসিওরেন্সের পাটগ্রাম শাখার যুগ্ম প্রকল্প পরিচালক মোঃ আফজাল হোসেন, শাখা ইনচার্জ মোছাঃ রমিচা বেগম, ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন, শাহ মোদাবেরুলসহ এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বড়খাতার পূর্ব সাড়ডুবী গ্রামের ফজলুল হকের ছেলে সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ইসলামী একক বীমা তাকাফুল প্রকল্পের একটি বীমা চালু করার পর গত তিন মাস আগে সড়ক দূর্ঘটনায় মারা গেলে তার করা জীবন বীমার ৬০,০০০ (ষাট হাজার) টাকার মৃত্যু দাবীর চেক তার স্ত্রীর নিকট হস্তান্তর করা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!