হোম » প্রধান সংবাদ » বগুড়ায় নারী অপহরণের পর ধর্ষণের অভিযোগ

বগুড়ায় নারী অপহরণের পর ধর্ষণের অভিযোগ

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া শহরে চার মাসের অন্তঃসত্বা এক নারীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সদর থানায় ৫জনের নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় উল্লেখ করা আসামীরা হলেন-  মোঃ সুভাষ(২৪), মোঃ সকাল(২৫), মোঃ রবিন(২৮), মোঃ আবু এবং মোঃ বিশু। এরা সবাই শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা। তবে এ ঘটনায় রাত সাড়ে ৮টা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুণ্ড্রকথাকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি
সেলিম রেজা।  মামলা সূত্রে জানা গেছে, গত ১১ জুন সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত সুভাষের নেতৃত্বে কয়েকজন মিলে শহরের দত্তবাড়ি সেতুর ওপর থেকে ওই নারীকে চাকু ধরে অপহরণ করেন। পরে তারা ওই নারীর মুখে রুমাল গুজে নিয়ে অটোরিকশা করে ফুলবাড়ি এলাকার করতোয়া নদীর কাছে নিয়ে যায়। সেখানে তাকে একটি গাছের সাথে বেঁধে রেখে প্রাণনাশের ভয় দেখিয়ে ধর্ষণ করে এবং
আরেক অভিযুক্ত আসামী রবিন তা মোবাইল ফোনে ওই দৃশ্য ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়া হবে বলে হুমকি দেন।  সদর থানার (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!