প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ৭:২৫ পি.এম
বগুড়ার গাবতলীতে পুকুরে ডুবে দুই শিশু বন্ধুর মৃত্যু

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে প্রথম শ্রেণীর দুই শিশু বন্ধু গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে। এলাকাসূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের ডিহি ডওর গ্রামের রন্টু মিয়ার পুত্র ১ম শ্রেণীর স্কুল ছাত্র সৌরভ (৮) এবং পাশাপাশি বাড়ীর আব্দুল মজিদের পুত্র ১ম শ্রেণীর স্কুল ছাত্র সোহান (৮) ১৩ই জুন রোববার দুপুর অনুমান ১২টায় তাদের বাড়ীর পাশে একটি পুকুরে গোসল করতে গেলে তারা দু’জনই পানিতে ডুবে মারা যায়। তারা দু’জন সম্পর্কে বন্ধু ছিল। ওই শিশুদেরকে পুকুরে গোসল করতে নিষেধ করলেও তারা গোসল করতো বলে পরিবারের লোকজন জানান। এ ঘটনায় ঐ এলাকার সকলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.