প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২১, ৭:২৩ পি.এম
পীরগঞ্জে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “মুজিববর্ষের আহবান, শিশুশ্রমের অবসান” এই প্রতিপাদ্যকে সামেনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। আজ রবিবার দুপুরে উন্নয়ন সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি’র আয়োজনে অফিস হল রুমে এই দিবস হয়। এই সময় বক্তব্য রাখেন গুডনেইবারস্ পীরগঞ্জ সিডিপি’র সিনিয়র ম্যানেজার পিটার তুহিন বৈরাগী, গুডনেইবারস পীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি সুমারজান বেগম, পীরগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন
সম্পাদক বিষ্ণু পদ রায়, সিডিপি’র সহ-সভাপতি উম্মে কুলসুম, গুডনেইবারস্ আইজি অফিসার জীবন্ত হাগিদক, সংস্থা ইন্টর্ণ প্রোগ্রাম তপন কুমার রায়, শিশু প্রতিনিধি রেসমি আক্তার প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের উপস্থিত শিশুদের মৌলিক অধিকার ও শিশুশ্রম প্রতিরোধ বিষয়ে বিশদ আলোচনা করা হয়। উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে বিভিন্ন এলাকায় শিশু অধিকার সুরক্ষায় কাজ করে আসছে গুডনেইবারস উন্নয়ন সংস্থাটি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.