
মোঃ মাসুদ রানা রাশেদ: রোববার (১৩ জুন) বিকাল ৫টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা শহরের গোশালা রোডস্থ সূর্যমুখী ক্যাফে-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। সূর্যমুখী ক্যাফের ফিতাকেটে শুভ উদ্বোধন করেন সম্মিলিত গোশালা রোড় ব্যবসায়ী সমিতির সভাপতি মোকছেদুর রহমান। বক্তব্য রাখেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোড়ল হুমায়ুন কবীর, সূর্যমুখী ক্যাফের পরিচালক ফারুক আহম্মেদ সূর্য, কবি আব্দুস সালাম, লালমনিরহাট জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান আজহারুল ইসলাম
প্রমুখ। এ সময় বর্ণমালা থিয়েটারের প্রতিষ্ঠাতা তাজুল চৌধুরী, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা লালমনিরহাট সদর উপজেলা শাখার শেখ হান্নান, রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সদস্য রহিমা খাতুন রোজি, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, সূর্যমুখী ক্যাফের প্রোঃ নাজমা আক্তার রুনাসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরী কর্মকর্তা জাকির হোসেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান