
উল্লাপাড়া প্রতিনিধিঃ রোববার (১২ জুন) উল্লাপাড়ায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ দলীয় কাযার্লয়ে নাসিমের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পণ, কালোব্যাচ ধারণ, কোরআনখানী, মিলাদ মাহফিল ও স্মরণসভার আয়োজন করে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমির সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক ইদ্রিস আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, পৌর কাউন্সিলর এসএম আমিরুল ইসলাম আরজু প্রমুখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান