
বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় সাজ্জাদ হোসেন শিকদারকে সভাপতি, আল-আমিনকে সাধারণ সম্পাদক ও মো. রিপন মুন্সীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা শ্রমিক লীগের কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরীর সুপারিশক্রমে কুমিল্লা (উত্তর) জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন রকিব ও সাধারণ সম্পাদক শের-ই-আলম আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন। কমিটির অন্যান্য
কর্মকরতা ও সদস্যরা হলেন সহ-সভাপতি হযরত আলী, লেয়াকত আলী, এনামুল হক টিপু, মোস্তফা ভূঁইয়া, দিদার হোসেন, জাকির সরকার, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক তাসীন তিহামী, সহ-প্রচার সম্পাদক আব্দুল হালিম, দপ্তর সম্পাদক নূরে আলম, সহ-দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুল জব্বার স্বপন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মফিজুল ইসলাম ও মোক্তার হোসেন নাঈম, শিক্ষা বিষয়ক সম্পাদক মেহরাব হোসেন সুমন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ সবুজ,
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন, শ্রমিক কল্যাণ সম্পাদক ফারুক সরকার, সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ আমির হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সহ-ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী আক্তার, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা সুখী আক্তার প্রমূখ উল্লেখ্য, উক্ত কমিটিতে অন্তর্ভূক্ত যে কোন কার্যকরী সদস্য যদি বিএনপি ও জামায়াত এর চলমান রাজনীতির সাথে জড়িত অথবা মাদকাসক্ত হয়ে থাকেন, তাহা প্রমাণিত হলে তিনি উক্ত কমিটির সদস্য পদ হারাবেন বলে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, উক্ত কমিটি অনুমোদনের পর কমিটির অধিকাংশ সদস্য কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর ঢাকাস্থ রাজনৈতিক অফিসে সৌজন্যে সাক্ষাতে মিলিত হন । এসময় সেলিমা আহমাদ মেরী শ্রমিক অধিকার বাস্তবায়ন এবং খেটে খাওয়া সাধারন মানুষের খোঁজ খবর রাখতে এবং বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন ও এলাকার উন্নয়নে কাজ করার জন্য সকলকে পরামর্শ ও অনুরোধ করেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান