
রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের পাকুল্লা গ্রামের স্বপন মিয়ার স্ত্রী (২৩) নামের এক গৃহবধূ কে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ৭জুন সোমবার রাতে বাড়ির পাশে ওই গৃহবধূ কে একা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে স্হানীয় পাকুল্লা গ্রামের খোরশেদ আলমের ছেলে অনার্স পড়ুয়া ছাত্র নাজমুল হোসেন নাফেল (২৫)।
মামলা সূএে জানাযায়, গৃহবধূ গত ৭-জুন সোমবার রাত ৮টা ৩০ মিনিটের সময় এশার নামাজের জন্য অজু করার সময় পীছন থেকে ওই লম্পট কলেজ পড়ুয়া ছাত্র নাজমুল হোসেন নাফেল তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর ডাক চিৎকারে আশে-পাশের লোকজন ছুটে আসলে লম্পট নাফেল পালিয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, নাজমুল হাসান নাফেল এর আগেও নাকি বেশ কিছু মেয়ের সাথে খারাপ আচরণ করে ছিল। কিন্তু তার বিরুদ্ধে কোনো বিচার হয়নি। ঘটনার পরের দিন ৮-জুন সকালে ওই গৃহবধূ
নারায়ণপুর তদন্ত কেন্দ্রে নাজমুল হাসান কে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ আসামী নাফেল কে গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় বেশ কিছু দিন অতিবাহিত হওয়ায় গত ১২জুন শনিবার সকালে এলাকার গ্রাম্য শালিসের মাধ্যমে টাকার বিনিময়ে মিমাংসার চেষ্টা করে স্হানীয় একশ্রেনীর প্রভাবশালী মহল। এ বিষয়ে মামলাটির তদন্তকারী কর্মকর্তা নারায়নপুর তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক মোঃ এনামুল হক জানান,মামলাটির প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে এবং আসামীকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান